Clairet Lipide

সোবহানার সেঞ্চুরির ম্যাচে ৯ উইকেটে হার বাংলাদেশের

· Prothom Alo

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েরা আগে যে ছয়টি ওয়ানডে খেলেছিল, কোনোটিতেই দুই শ রানও করতে পারেনি। আজই প্রথম তাদের বিপক্ষে দুই শ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল, তাতে অবশ্য লাভ হলো না। ব্রিসবেনে ৯ উইকেটের হারে সোবহানা মোস্তারির রেকর্ড গড়া সেঞ্চুরি (১১৮) আর নিগার সুলতানার ফিফটি বৃথাই গেছে শেষ পর্যন্ত।

আগে ব্যাট করা বাংলাদেশ নারী দল ছয় উইকেট হারিয়ে ২২০ রান করেছিল। কিন্তু এই রান নিয়েও অস্ট্রেলিয়ার মেয়েদের সঙ্গে সামান্যতম লড়াইও করতে পারেনি তারা। ২৮.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

Visit umafrika.club for more information.

অস্ট্রেলিয়াকে ম্যাচটা প্রায় জিতিয়ে দিয়েছিলেন দুই ওপেনার জর্জিয়া ভল আর ফিভি লিচফিল্ড মিলেই। কিন্তু তাঁদের ১১৯ বলে ১৬২ রানের জুটিটি ভেঙে যায় স্বর্ণা আক্তারের বলে ৫১ বলে ৭০ রান করা লিচফিল্ড হাবিবা আক্তারের হাতে ক্যাচ দিলে। ওপেনিংয়ে তাঁর সঙ্গী জর্জিয়া ভল অবশ্য সেঞ্চুরি করেছেন। ১৯ চারে ৯৭ বলে ১৩১ রান করে অপরাজিত ছিলেন তিনি।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ নারী দল। ৭.২ ওভারে ৮ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। এর মধ্যে বাংলাদেশ নারী দলের হয়ে সর্বোচ্চবার শূন্য রানে আউট হওয়ার নাহিদা আক্তারের (১১) আগের রেকর্ডটি ছাড়িয়ে যান ফারজানা হক (১২)।

আগের ম্যাচে ১৫৩ রানে অলআউট হয়েছিল নিগার সুলতানার দল। আজও ওরকম শুরু ব্যাটিং বিপর্যয়েরই ইঙ্গিত দিচ্ছিল। তবে এরপরই সোবহানা মোস্তারির সঙ্গে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা। তাঁদের চতুর্থ উইকেট জুটিতে একটু একটু করে এগোতে থাকে বাংলাদেশ।

৬৬ বলে ফিফটি করা সোবহানাকে দারুণ সঙ্গ দিয়েছেন নিগার। তবে যে অবস্থায় উইকেটে এসেছিলেন, স্বাভাবিকভাবেই একটু ধীরগতিতে খেলতে হয়েছে নিগারকে। যে কারণে তাঁর ফিফটিটা এসেছে ৯৭ বল খেলে।

সোবহানা তিন অঙ্কে পৌঁছেছেন এই জুটিতেই। সাদারল্যান্ডের বলে দৌড়ে এক রান নিয়ে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, সেটাও অস্ট্রেলিয়ার মাটিতে। ছেলে–মেয়ে মিলিয়েই সব সংস্করণের ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের মাত্র দ্বিতীয় সেঞ্চুরি। গত আগস্টে ডারউইন টেস্টে প্রথম সেঞ্চুরিটি আসে তানজিদ হাসানের ব্যাট থেকে।

নারী ক্রিকেটে প্রবল প্রতাপশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা কতটা কঠিন, একটি পরিসংখ্যানই বলে দেবে সেটা। সোবহানা ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত তাদের বিপক্ষে সেঞ্চুরি আছে আর কেবল সাতজন ব্যাটারের। এর মধ্যে ভারতের স্মৃতি মান্ধানার সেঞ্চুরি দুটি।

সোবহানার ১৩৪ বলের ইনিংসটা ১১৮ রানে গিয়ে শেষ হয় ম্যাগান শ্যুটের বলে বোল্ড হয়ে। ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থেকে যান নিগার সুলতানা।

তবে তাঁদের এই দুর্দান্ত ব্যাটিংয়ের পরও বাংলাদেশের স্কোরবোর্ডে যে রানটা এসেছে, আইসিসি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করার জন্যও যথেষ্ট হয়নি সেটা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি এবার সোবহানার

Read full story at source

Terence Tao: Math 2.0 [pdf]

· Hacker News

তবু দুর্দান্ত সিটি, লিভারপুলকে উড়িয়ে ছয়ে ছয়

· Prothom Alo

লিভারপুল ০–৩ ম্যানচেস্টার  সিটি

চিট বা প্রতারক লেখা বিশাল বিশাল ব্যানার নিয়ে ‘স্বাগত’ জানিয়েছিল লিভারপুলের সমর্থকেরা। আর্থিক অনিয়মে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথম ম্যাচটা ম্যানচেস্টার সিটি খেলতে নেমেছিল পর্বতপ্রমাণ চাপ সঙ্গী করেই। কিন্তু আজ অ্যানফিল্ডে উল্টো চাপে চিরে চ্যাপ্টা হলো স্বাগতিক লিভারপুল। তাদের যে ঘরের মাঠেই ৩-০ গোলে হারিয়েছে সিটি। আর এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ছয় ম্যাচ খেলে ছয়টিতেই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আরও জাঁকিয়ে বসল এনজো মারেসকার দল।

Visit saltysenoritaaz.org for more information.

৬২ মিনিটে রায়ার্ন গ্র্যাভেনবার্চ  লাল কার্ড দেখায় ১০ জনের দল হয়ে যায় লিভারপুল। এর ৩ মিনিট পরেই সিটিকে প্রথম গোল এনে দেন আর্লিং হলান্ড। ৬৮ মিনিটে জেরেমি ডোকু ও ৭৮ মিনিটে রায়ান শেরকি আরও দুটি গোল করে দুর্দান্ত এক জয় এনে দেন সিটিকে।

বিস্তারিত আসছে...

Read full story at source