Clairet Lipide

Thai Bond Sales Set for Rebound in 2027 as AI Investment Surges

· Bloomberg

Are we really seeing Christmas beetles?

· Brisbane Times

দুই দিন আগে ছেলের জন্ম, ছয়তলার ছাদ থেকে পড়ে মারা গেলেন বাবা

· Prothom Alo

ফেনীতে ছয়তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার ডানহাম গলির রেনু কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে।

Visit betsport24.es for more information.

নিহত যুবকের নাম আহমেদুর রহমান ওরফে আকাশ (৩০)। তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। আহমেদুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে ফেনীতে কর্মরত ছিলেন।

দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান, বাবার আহাজারি, ‘আমি শেষ হয়ে গেলাম’

পুলিশ, নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাকরির সুবাদে ফেনী শহরের ওই ভবনটির একটি বাসায় ভাড়া থাকতেন আহমেদুর। তবে তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যরা থাকেন চট্টগ্রামে। গতকাল সকালে চট্টগ্রামের বাসা থেকে ফেনীর বাসটিতে যান আহমেদুর। রাত সাড়ে ১০টার দিকে ভবনের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আহমেদুর রহমানের খালু বাহাউদ্দিন মোরশেদ বলেন, গত শনিবার আহমেদুরের ঘরে একটি ছেলেসন্তানের জন্ম হয়েছে। ছেলেটির মুখে বাবা ডাক শোনার আগেই মারা গেলেন আহমেদুর। পারিবারিকভাবে আহমেদুর সুখী ছিলেন জানিয়ে বাহাউদ্দিন মোরশেদ আরও বলেন, ‘গতকাল বিকেল থেকেই আহমেদুরের মুঠোফোনে সংযোগ পাওয়া যাচ্ছিল না। এর মধ্যেই রাতে ছাদ থেকে পড়ে কীভাবে তাঁর মৃত্যু হলো আমরা বুঝতে পারছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অনুসন্ধানের অনুরোধ করছি।’

জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, রাতে বাসার দরজায় তালা দিয়ে ছাদে উঠেছিলেন আহমেদুর। কীভাবে তিনি ছাদ থেকে নিচে পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Read full story at source