Clairet Lipide

Ahead of the ‘Grand Theft Auto VI’ Release, Here’s Where to Buy the Sony PlayStation 5 Pro Online

· Rolling Stone

মুভি বনাম বিজ্ঞান: বিস্ফোরণের এত কাছেও কীভাবে বেঁচে যান নায়ক

· Prothom Alo

সিনেমার পর্দায় বোমার ধোঁয়া উড়িয়ে কিংবা ঝাঁঝরা শরীরে লড়াকু নায়ককে দেখে আমরা রোমাঞ্চিত হই। কিন্তু সেলুলয়েডের এই অতিমানবিক কেরামতি কি বাস্তবের পদার্থবিজ্ঞান মানবে? চলুন জানা যাক।

গল্পের গরু নাকি গাছে ওঠে। আর রুপালি পর্দায়? সেখানে বিজ্ঞানের সব নিয়ম ভেঙে নায়কেরা উড়াল দেয় আকাশে-মহাকাশে। তাই তো উপর্যুপরি গুলি খেয়েও দিব্যি বেঁচে যায় নায়ক। বুলেটে ঝাঁঝরা শরীর নিয়ে ভিলেনের সঙ্গে সমানতালে মারপিটও করে। কেউবা প্রচণ্ড বিস্ফোরণের মধ্যে থেকেও বেঁচে যায়। বহুতল ভবন থেকে লাফিয়ে দিব্যি অক্ষত থাকে। এ রকম আরও কত–কী অতিমানবিক খেল দেখায় সিনেমার নায়কেরা। তা দেখে আমরা রোমাঞ্চিত হই। হাততালি দিয়ে বাহবা জানাতে বাধ্য হই। কিন্তু বাস্তবে আদৌ কি এসব শ্বাসরুদ্ধকর কাণ্ড ঘটানো সম্ভব? বিজ্ঞান কী বলে।

Visit syntagm.co.za for more information.

মুভির মতো সংঘর্ষের পর গাড়ি কি সত্যিই বিস্ফোরিত হতে পারে
সেকেন্ডের ভগ্নাংশ সময়ে এই বায়ুচাপ মানুষের শরীরের ভেতর দিয়ে যাওয়ার সময় ফুসফুস, কানের পর্দা ও পাকস্থলীর মতো ফাঁপা অঙ্গগুলো নিমেষে গুঁড়িয়ে দিতে পারে।

বিস্ফোরণের কাছে থেকেও বেঁচে যাওয়া

সিনেমায় দৃশ্যটি বেশ জনপ্রিয়—প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল চারপাশ। ধোঁয়া ও আগুনের কুণ্ডলী ফুঁড়ে নায়ক দিব্যি হেঁটে বেরিয়ে এল। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, পোশাকটাও যেন সদ্য ইস্তিরি করা! কিন্তু পদার্থবিজ্ঞানের দাঁড়িপাল্লায় মাপলে এই শ্বাসরুদ্ধকর দৃশ্য বাস্তবে অবাস্তব। বিজ্ঞানের নিয়মকানুন বলে, কোনো মানুষের পক্ষে এত কাছ থেকে অক্ষত বেঁচে ফেরা তো দূরের কথা, কোনো রক্তমাংসের শরীরের পক্ষে টিকে থাকাই অসম্ভব।

কোনো স্থানে বিস্ফোরণ হলে তা চোখের পলকে সংকুচিত ও অতি উচ্চ চাপের গ্যাসের একটি বিশালাকার বুদ্‌বুদ তৈরি করে। এই চাপ বা শকওয়েভ শব্দের চেয়েও বহুগুণ দ্রুতবেগে চারপাশের বাতাসে প্রসারিত হয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্রাইমারি ব্লাস্ট ইনজুরি। সেকেন্ডের ভগ্নাংশ সময়ে এই বায়ুচাপ মানুষের শরীরের ভেতর দিয়ে যাওয়ার সময় ফুসফুস, কানের পর্দা ও পাকস্থলীর মতো ফাঁপা অঙ্গগুলো নিমেষে গুঁড়িয়ে দিতে পারে। বায়োডায়নামিকসের গবেষকদের মতে, এটি মস্তিষ্কে সূক্ষ্ম অথচ ভয়াবহ ট্রমা তৈরি করে কিংবা ফুসফুসে রক্তক্ষরণ ঘটায়। এসবের দৃশ্যমান লক্ষণ হয়তো তাৎক্ষণিকভাবে বোঝা যায় না, কিন্তু কয়েক দিনের মধ্যে তা প্রাণঘাতী রূপ নেয়।

হার্ডডিস্কে একটি মুভি জমা রাখতে কতগুলো পরমাণু লাগে
কোনো স্থানে বিস্ফোরণ হলে তা চোখের পলকে সংকুচিত ও অতি উচ্চ চাপের গ্যাসের একটি বিশালাকার বুদ্‌বুদ তৈরি করে। এই শকওয়েভ শব্দের চেয়েও বহুগুণ দ্রুতবেগে চারপাশের বাতাসে প্রসারিত হয়।

বিস্ফোরণের মূল ধাক্কার পরপরই তৈরি হয় এক তীব্র নেগেটিভ প্রেশার বা শূন্যতা। ফলে ওই জায়গায় শুরু হয় হারিকেন ঝড়ের চেয়েও প্রচণ্ড গতির এক বিপরীত বাতাস। সঙ্গে যুক্ত হয় উত্তপ্ত বাতাস। সেটা চারপাশের ধাতব টুকরা, জানালার কাচ বা কংক্রিটের ইটকে একেকটি প্রাণঘাতী বুলেট বা ক্ষিপ্র শ্যাফটে পরিণত করে। একে বলা হয় সেকেন্ডারি ব্লাস্ট ইনজুরি। ঘণ্টায় প্রায় শত মাইল বেগে ছুটে আসা এসব উড়ন্ত ধ্বংসাবশেষ মানুষের দেহ ছিন্নভিন্ন করে ফেলতে পারে, হাড় চুরমার করে দিতে পারে কিংবা মুহূর্তেই নাড়িভুঁড়ি বের করে দিতে পারে। আর বোমায় পেরেক বা তীক্ষ্ণ ধাতব টুকরা (শ্যাপনেল) মেশানো থাকলে তার মারণক্ষমতা বাড়ে আরও বহুগুণ।

শুধু তা-ই নয়, একটি অতি উচ্চমাত্রার বিস্ফোরণের কেন্দ্রস্থলে প্রায় হাজার ডিগ্রি সেলসিয়াসের উত্তাপ উৎপন্ন হয়। তা মুহূর্তেই যেকোনো জৈব বস্তুকে ভস্মীভূত করে ফেলার জন্য যথেষ্ট। আবার বায়ুচাপের প্রচণ্ড ধাক্কায় শূন্যে ছিটকে পড়ে যাওয়া (টারশিয়ারি ইনজুরি) কিংবা বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হওয়া তো স্বাভাবিক ঘটনা।

একটি মুভি এবং শতকরা রহস্য 
একটি অতি উচ্চমাত্রার বিস্ফোরণের কেন্দ্রস্থলে প্রায় হাজার ডিগ্রি সেলসিয়াসের উত্তাপ উৎপন্ন হয়। তা মুহূর্তেই যেকোনো জৈব বস্তুকে ভস্মীভূত করে ফেলার জন্য যথেষ্ট।

এ ধরনের দুর্ঘটনার পেছনের পদার্থবিজ্ঞান নিয়ে কাজ করে বায়োডায়নামিকস ইঞ্জিনিয়ারিং নামে মার্কিন একটি প্রতিষ্ঠান। তাদের গবেষণা থেকে জানা যায়, বিস্ফোরণস্থল থেকে অক্ষত বেঁচে ফেরা শতভাগ নির্ভর করে মূলত বোমার ধরন, এর আকার ও দূরত্বের ওপর। আন্তর্জাতিক নিরাপত্তার মানদণ্ড ও যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির সেফটি গাইডলাইন অনুযায়ী, মাত্র ৯ কেজি টিএনটির (TNT) মতো একটি ছোটখাটো বিস্ফোরণের প্রাণঘাতী শকওয়েভ ও উড়ন্ত ধ্বংসাবশেষ থেকে নিরাপদ থাকতে হলে অন্তত ৪১৫ মিটার বা প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থান করতে হয়। আর যদি কোনো বড়সড় গাড়িতে বহনযোগ্য ১ হাজার ৩৫০ কেজির টিএনটি বিস্ফোরিত হয়, তাহলে তার নিরাপদ দূরত্ব দাঁড়ায় অন্তত এক কিলোমিটার!

কাজেই আয়রনম্যানের বর্ম ছাড়া সাধারণ মানুষের ক্ষেত্রে বোমার পাশে দাঁড়িয়ে অক্ষত থাকার কোনো সুযোগই নেই। সিনেমার হিরো যা-ই করুক না কেন, বাস্তবের পদার্থবিজ্ঞান কাউকেই ছাড় দেয় না।

কমেডি মুভি পছন্দ করে কে

Read full story at source

Republicans Begin Aggressive Lame-Duck Push to Install Trump Judges

· NY Times