Clairet Lipide

Team India look to shake off T20I hangover as road to ODI World Cup begins

· Times of India

‘Private and confidential conversations’: Scott refuses to confirm Merrett trade report

· The Age

আজও কমল সোনার দাম, দুই দিনে ৪,৩৭৪ টাকা

· Prothom Alo

আজ মঙ্গলবার দেশের বাজারে সোনার দাম কমেছে। আজ দেশের বাজারে ২২ ক্যারেট, অর্থাৎ ভালো মানের সোনার দাম কমেছে ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা। এ নিয়ে পরপর দুই দিন সোনার দাম কমল।

Visit turconews.click for more information.

গতকাল সোমবার ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা। ফলে গত দুই দিনে সোনার দাম কমল ভরিপ্রতি ৪ হাজার ৩৭৪ টাকা।

সোনার নতুন দর আজ সকাল ১০টায় কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সোনা ও রুপার দাম সমন্বয়ের কারণ হিসেবে সমিতি বলেছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনা ও রুপার দাম কমে যাওয়া।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমে হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা; ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

আজ দাম কমার আগে সোনার দাম ছিল এ রকম—২২ ক্যারেটের প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা; ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, আজ বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ২৩ ডলার। তবে এক মাস ধরে সোনার দাম কমছে, এই সময় সোনার দাম কমেছে আউন্সপ্রতি ৩৩১ ডলার। সে কারণে বাজুস ধারাবাহিকভাবে সোনার দাম সমন্বয় করছে।

সোনার দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা হবে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫ শতাংশ।

এদিকে আজ রুপার দাম অপরিবর্তিত আছে। এখন ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা। ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৯০ টাকা, সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৭ টাকা।

Read full story at source