Clairet Lipide

চট্টগ্রাম ও শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রমনিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল

· Prothom Alo

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং শরীয়তপুরে কার্যক্রমনিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। ১ জুন সকালে এই দুই স্থানে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে —

Visit betsport.cv for more information.

Read full story at source

Dozens of ships sneak past Iran’s Hormuz blockade with U.S. help: reports

· National Post

Dozens of commercial ships have reportedly passed through the Strait of Hormuz in recent weeks, even as Iran heavily restricts traffic amid the ongoing war. Read More

Visit freshyourfeel.org for more information.

Read full story at source

মে মাসে হামলা, মামলা ও হুমকির শিকার ৫৫ জন সংবাদকর্মী: বিএজে

· Prothom Alo

দেশে গত মে মাসে অন্তত ৫৫ জন সংবাদকর্মী হামলা, মামলা ও হুমকির শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৩৮ জনই শারীরিকভাবে হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।

Visit palladian.co.za for more information.

আর বাকি ১৭ জন আইনি হয়রানি, গ্রেপ্তার, হুমকির শিকার হয়েছেন। মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, রাজনৈতিক দলের উচ্ছৃঙ্খল নেতা–কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঠিকাদার ও হাসপাতালের কর্মীদের দ্বারা এই হামলা ও নির্যাতনের শিকার হন তাঁরা।

সোমবার সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টের (বিএজে) মে মাসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সংগঠনটির গবেষণা ও মনিটরিং সেলের সম্পাদক মাহমুদুল হাছান প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠিয়েছেন। দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বিএজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে বাংলাদেশের সংবাদকর্মীদের জন্য কর্মপরিবেশ ছিল অত্যন্ত উদ্বেগজনক। গত মাসে অন্তত ৫৫ জন সংবাদমাধ্যমকর্মী বিভিন্ন ধরনের নিগ্রহের শিকার হয়েছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা শারীরিকভাবে হামলা, নির্যাতন, আইনি হয়রানি এবং জীবননাশের হুমকির সম্মুখীন হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সারা দেশে ২১টি হামলায় ৩৮ জন সাংবাদিক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা ৪ জন, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর দ্বারা ৮ জন, আইনজীবী, শিক্ষক ও অন্যান্য পেশাজীবীর হাতে ১২ জন আহত হয়েছেন। বাকিরা কিশোর গ্যাং ও ঠিকাদারের হাতে নির্যাতনের শিকার হয়েছেন।

বিএজে বলছে, সাংবাদিকের আক্রান্ত হওয়ার এই দীর্ঘ তালিকা কেবল সংখ্যার হিসাব নয়, বরং এটি দেশে স্বাধীন সাংবাদিকতায় ওপর বড় আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় না আনা হলে এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

Read full story at source