Clairet Lipide

যেভাবে রণবীরের ‘ধুরন্ধর’ সিনেমাকে আয়ে ছাড়িয়ে গেল ‘ভূত বাংলা’

· Prothom Alo

রণবীরের ‘ধুরন্ধর’ সিনেমাকে আয়ে ছাড়িয়ে গেল ‘ভূত বাংলা’

আন্তর্জাতিক বক্স অফিসে এ বছর দাপট দেখিয়েছে বলিউডের সিনেমা ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ।’ সিনেমাটি হলিউড বক্স অফিসে দীর্ঘ সময় শীর্ষ ১০-এ জায়গা দখল করেছিল। সেই আলোচিত সিনেমাটিকে এবার হটিয়ে দিল আরেক বলিউড সিনেমা  ‘ভূত বাংলা।’ আন্তর্জাতিক আয়ে এগিয়ে আছে ‘ভূত বাংলা।’ সপ্তাহ শেষে কত আয় করল সিনেমাটি?

মূলত এ আয় এসেছে সপ্তাহান্তের আয়ের তথ্য থেকে। গত এক সপ্তাহে আয়ে এগিয়ে ছিল ‘ভূত বাংলা।’ আন্তর্জাতিক বক্স অফিস আয়ের তালিকায় ২০ নম্বরে রয়েছে সিনেমাটি। এটি গত মঙ্গলবার ২ লাখ ৬০ হাজার ডলার আয় করেছে। সব মিলিয়ে সিনেমাটির এ সপ্তাহের আয় ৯ লাখ ৫০ হাজার ডলার। ৫০০টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়।

Visit afsport.lat for more information.

‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ সিনেমার দৃশ্যে রনবীর সিং। ছবি: আইএমডিবি

এদিকে আলোচিত সিনেমা ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ আন্তর্জাতিক বাজার থেকে আয় করেছে ২৭ কোটি ৯ লাখ ডলার। সিনেমাটি গত মাসে মুক্তি পায়। টানা ভালো ব্যবসা করলেও বর্তমানে সিনেমাটির আয় কমছে। সর্বশেষ গত মঙ্গলবার সিনেমাটির বক্স অফিস আয় ছিল ৯৩ হাজার ডলার। সিনেমাটি এখন হলিউডের ১৫৮টি হলে চলছে। সিনেমায় অভিনয় করেছেন রণবীর সিং।

‘ভূত বাংলা’ সিনেমার দৃশ্যে অক্ষয়। ছবি: আইএমডিবি

বক্স অফিসের শীর্ষ ৫

এদিকে আন্তর্জাতিক এই বক্স অফিস আয়ে শীর্ষে রয়েছে হলিউড সিনেমা ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’। সিনেমাটির গত মঙ্গলবার আয় ছিল ৩০ লাখ ডলার। সপ্তাহ শেষে সিনেমার আয় দাঁড়িয়েছে ৩৬ মিলিয়ন ডলার। অন্যদিকে এই তালিকায় আয়ে দুই নম্বরে রয়েছে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমাটি। সপ্তাহ শেষে সিনেমাটির আয় ২১ মিলিয়ন। সব মিলিয়ে বক্স অফিস আয় ২৮৯ কোটি ডলার।

শীর্ষে নেই হলিউড, চমক চীন-বলিউডের ঘরে‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ পোস্টার

আন্তর্জাতিক বক্স অফিসে শীর্ষ ৩ নম্বরে রয়েছে ‘দ্য মমি’ সিনেমা। সপ্তাহ শেষে সিনেমাটির আয় ১৪ মিলিয়ন। এর সব মিলিয়ে আয় ১৬ মিলিয়ন ডলার। তিন সপ্তাহ আগে মুক্তি পাওয়া ‘দ্য ড্রামা’ সিনেমাটি এই আয়ে শীর্ষ ৪ নম্বরে রয়েছে।

সপ্তাহ শেষে সিনেমাটির আয় ৪ দশমিক ৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে আয় ৪০ মিলিয়ন ডলার। শেষ সপ্তাহে ৩ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করে শীর্ষ ৫ নম্বরে রয়েছে ‘ইউ, মি অ্যান্ড টাস্কানি।’ সব মিলিয়ে সিনেমাটির আয় ১৫ মিলিয়ন ডলার।

Read full story at source

The Speculator’s final trade

· Sydney Morning Herald

Blackpink’s Jisoo Determined to Play ‘Variety of Roles’ in the Future Following Rising Star Award at Canneseries: ‘It Makes Me Want to Work Harder’

· Variety