কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
· Prothom Alo

কোম্পানি করদাতাদের আয়কর দাখিলের সময় এক মাস বাড়ল। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কোম্পানি করদাতারা রিটার্ন দিতে পারবে। আজ রোববার এক আদেশে এই সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কোম্পানির আয়কর রিটার্ন দাখিলের আগের সময়সীমা ছিল আজ ১৫ মার্চ।
Visit fish-roadgame.online for more information.
আজ রোববার এই বিষয়ে করনীতির দ্বিতীয় সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।
আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড স্বাভাবিক করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্য সব করদাতার ২০২৫–২৬ করবর্ষের রিটার্ন দাখিলের তারিখ এক মাস বৃদ্ধি করা হলো।