Clairet Lipide

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

· Prothom Alo

রাজধানীতে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

Visit moryak.biz for more information.

গতকাল বুধবার দিবাগত রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রিমন মিয়া প্রথম আলোকে এ তথ্য জানান।

এসআই রিমন মিয়া বলেন, ঘটনার পর আলম শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরিবারের ভাষ্য, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মস্তিষ্কে স্ট্রোকে আক্রান্ত ছিলেন।

ঘটনার বিষয়ে এসআই রিমন মিয়া বলেন, তিনি জানতে পেরেছেন, গতকাল রাত ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে (আলম শেখ) ‘শিশু চোর’ বলে সন্দেহ করেন। শিশুদের স্বজনেরা আলম শেখের কাছে তাঁর হাসপাতালে আসার কারণ জানতে চান। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তখন শিশুদের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালে নিচে নামিয়ে তাঁকে বেধড়ক মারধর করতে থাকেন।

মারধরে আলম শেখের মৃত্যু হয় বলে জানান এসআই রিমন মিয়া। তিনি বলেন, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হয়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। আলম শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আঙুলের ছাপ মিলিয়ে আলম শেখের পরিচয় নিশ্চিত হওয়া যায় বলে উল্লেখ করেন এসআই রিমন মিয়া। তিনি বলেন, আলম শেখ রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় থাকতেন। তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ। পরিবার জানিয়েছে, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ও স্ট্রোকে আক্রান্ত ছিলেন।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

শেরেবাংলা নগর থানা–পুলিশ জানিয়েছে, আলম শেখের মরদেহ নিতে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Read full story at source

Saudi Attacks Push Oil Higher as Stocks Slide on Tech Earnings

· Bloomberg

I loved to have sex, then cancer stole my love life: Like millions of women, I was put into a medically induced menopause, bringing hot flushes and vaginal atrophy. But as months ticked by, I realised there is hope

· Daily Mail