Clairet Lipide

সেমিফাইনালে আর্জেন্টিনা

· Prothom Alo

বিশ্বকাপ ফুটবলে সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা–ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচটি নির্ধারিত সময় পর্যন্ত ১–১ গোলে সমতায় ছিল। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই সময়েই দুটি গোল পায় আর্জেন্টিনা। ম্যাচটির নানা মুহূর্ত নিয়ে ছবির গল্প।

Visit esporist.org for more information.

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় গোল শেষ বাঁশি বাজার পর লিওনেল মেসিসহ আর্জেন্টিনার খেলোয়াড়দের উদ্‌যাপনআর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত। রদ্রিগো দি পলসহ দলটির খেলোয়াড়দের উচ্ছ্বাসবলের দখলের লড়াইয়ে সুইজারল্যান্ডের নিকো এলভেদি ও আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক আলিস্টারআর্জেন্টিনার পক্ষে দ্বিতীয় গোল করে উদ্‌যাপনে হুলিয়ান আলভারেজআর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির পায়ে বল। তাঁকে রুখে দেওয়ার চেষ্টায় সুইজারল্যান্ডের খেলোয়াড়েরা ফ্রি-কিক নিয়েছেন মেসি। তাঁর শট আটকে যায় সুইজারল্যান্ডের খেলোয়াড়দের প্রতিরক্ষাদেয়ালেআক্রমণে মেসি। বল আটকাচ্ছেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলগোলের উদ্দেশ্যে আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের শটবল দখলের লড়াইয়ে সুইজারল্যান্ডের দেনিস জাকারিয়া ও আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক আলিস্টারগোলের উদ্দেশ্যে আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক আলিস্টারের হেডলিওনেল মেসির শট ঠেকাচ্ছেন সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেলসুইজারল্যান্ডের প্রথম গোলের পর হতাশ আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজসুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি বিদায়ের পর সমর্থকদের অভিবাদন জানাচ্ছেন সুইজারল্যান্ডের খেলোয়াড়েরা

Read full story at source

২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পাবে না পেনশন সুবিধা

· Prothom Alo

চাকরিতে ২৫ বছরের সময়কাল পূর্ণ করার আগে কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা প্রাপ্য হবেন না বলে এক রায়ে উল্লেখ করেছেন আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে, আইনসভা প্রজ্ঞা ও যৌক্তিক বিবেচনার ভিত্তিতে এমন বিধান করেছে যে ২৫ বছরের চাকরির সময়সীমা পূর্ণ হওয়ার আগে কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করলে তিনি কোনো সুবিধার অধিকারী হবেন না।

Visit michezonews.co.za for more information.

হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে গত ১১ মার্চ ওই রায় দেন বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব। ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৯ জুলাই প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন বিচারপতি ফারাহ মাহবুব।

নথিপত্র থেকে জানা যায়, সহকারী বিচারক হিসেবে ১৯৯১ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন মাহবুব মোরশেদ। সার্ভিসের ১৯ বছর পূর্ণ করে ২০১১ সালের ৩১ জানুয়ারি মাহবুব মোরশেদ স্বেচ্ছায় পদত্যাগপত্র দেন, তখন তিনি অতিরিক্ত জেলা জজ। সার্ভিসের ১৯ বছর হিসাবে ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিক মঞ্জুরের জন্য ২০১৫ সালে আইন মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি।

এর ধারাবাহিকতায় প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে ২০১৫ সালের ২৫ মার্চ আইন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে আগের চাকরিকাল বাজেয়াপ্ত (যত দিন চাকরিতে ছিলেন) হবে। অর্থাৎ পেনশনের জন্য তা গণনাযোগ্য হবে না (বিএসআর প্রথম খণ্ডের বিধি-৩০০ সেকশন-৩)। পেনশনারের (মাহবুব মোরশেদ) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়নি। তিনি ২৫ বছর পূর্তি সাপেক্ষে সংশ্লিষ্ট বিধানের আলোকে পেনশনের জন্য কোনো আবেদন করেননি বলে পেনশনপ্রাপ্ত নন (১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৯ ধারা)।

এ অবস্থায় বিধি-৩০০ এবং ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জে করে মাহবুব মোরশেদ ২০১৬ সালে রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২১ সালের ১৮ মার্চ রায় দেন। রায়ে ২০১৫ সালের ২৫ মার্চের ওই চিঠি আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে চাকরির মেয়াদ অনুসারে মাহবুব মোরশেদের পেনশনসহ অন্যান্য বকেয়া সুবিধা গণনা ও মঞ্জুর করতে নির্দেশ দেওয়া হয়।

এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে। ২০২২ সালের ২৪ অক্টোবর লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। সেই সঙ্গে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চলমান রাখেন। এর ধারাবাহিকতায় আপিল করে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের করা ওই আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে গত ১১ মার্চ ওই রায় দেন আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক শুনানিতে ছিলেন। রিট আবেদনকারী আইনজীবী মো. মাহবুব মোরশেদ নিজেই শুনানি করেন।

মাহবুব মোরশেদ প্রথম আলোকে বলেন, রায়ের প্রত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর রিভিউ আবেদন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Read full story at source

পাহাড়ধসে রান্নাঘরে থাকা গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেলেন স্বামী ও তিন সন্তান

· Prothom Alo

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের চন্দ্রিমা ঝিরঝিরিপাড়ায় পাহাড়ধসে রোজিনা আক্তার (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তাঁর স্বামী মুজিবুর রহমান ও তাঁদের তিন শিশুসন্তান।

Visit esporist.com for more information.

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এলাকাটি পড়েছে কক্সবাজার সদর উপজেলা ঝিলংজা ইউনিয়নের কলাতলী ১ নম্বর ওয়ার্ডে।

স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা দেড় ঘণ্টা চাপা পড়া মাটি সরিয়ে রাত ১১টার দিকে রোজিনা আক্তারের মরদেহ উদ্ধার করে।

সৈয়দ মোহাম্মদ মোরশেদ আলম, উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজার পাহাড়ি এই এলাকার অসংখ্য ঘরবাড়ি এখনো পাহাড়ধসের ঝুঁকিতে আছে। বারবার মাইকিং করে সতর্ক করার পরও লোকজন নিরাপদ জায়গায় সরে যেতে রাজি হন না।

এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, শনিবার সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে একটি পাহাড় ধসে মুজিবুর রহমানের টিনের আধাপাকা ঘরের ওপর পড়ে। তাতে তাঁর রান্নাঘরটি ভেঙে যায়। এ সময় রোজিনা রান্নাঘরে থাকায় চাপা পড়েন।

ফায়ার সার্ভিসের সদস্যরা রোজিনা আক্তারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা ৭ জেলায়, মৃত্যু ৪৪ জনের

দীর্ঘ সময় মাটির নিচে চাপা পড়ে থাকায় রোজিনা শ্বাসপ্রশ্বাস নিতে পারেননি বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ আলম। এ কারণে তাঁরা তাঁকে জীবিত উদ্ধার করতে পারেননি। তিনি বলেন, পাহাড়ি এই এলাকার অসংখ্য ঘরবাড়ি এখনো পাহাড়ধসের ঝুঁকিতে আছে। বারবার মাইকিং করে সতর্ক করার পরও লোকজন নিরাপদ জায়গায় সরে যেতে রাজি হন না।

ফায়ার সার্ভিস ও স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, মুজিবুর–রোজিনা দম্পতির রান্নাঘরের পাশ ঘেঁষে ছিল ৪০ থেকে ৪৫ ফুট উঁচু একটি পাহাড়। রাত সাড়ে ৯টার দিকে পাহাড়টির একটি মাটির খণ্ড রান্নাঘরের ওপর পড়ে। এতে রোজিনা আক্তার পুরোপুরি এবং তাঁর স্বামী ও সন্তানেরা অল্প মাটিতে চাপা পড়েন।

কেন পাহাড়ধস, দায়ী কারা অজানা নয়

হঠাৎ পাহাড়ধসের শব্দ শুনে ঘটনাস্থলে যান স্থানীয় বাসিন্দা আবদুল মাজেদ। তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা কয়েকজন দৌড়ে গিয়ে দেখেন, পরিবারের সবাই মাটিচাপা পড়ে আছে। তাঁরা মাটি সরিয়ে মুজিবুর রহমান ও তাঁর তিন শিশুসন্তানকে জীবিত উদ্ধার করেন। কিন্তু তাঁদের পক্ষে রোজিনাকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। তখন তাঁদের একজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দিয়ে ঘটনার কথা জানান। রাত সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করেন।

এর আগে ৭ জুলাই বেলা দুইটার দিকে একই এলাকার বড়ছড়া পাহাড়ের হাজিঘোনায় পাহাড়ধসে লিমা আক্তার (২৫) নামে আরেক গৃহবধূর মৃত্যু হয়। গুরুতর আহত হন তাঁর স্বামী জসিম উদ্দিন।

Read full story at source